
জাতীয় আয় হিসাব (National Income Accounting)
জাতীয় আয় হিসাব (National Income Accounting) – সম্পূর্ণ ব্যাখ্যা
সূচিপত্র
1. জাতীয় আয় কী?
2. জাতীয় আয় হিসাবের গুরুত্ব
3. জাতীয় আয়ের প্রধান ধারণা (GDP, GNP, NNP)
4. জাতীয় আয় গণনার পদ্ধতি
5. গুরুত্বপূর্ণ সূত্রসমূহ
6. বাস্তব উদাহরণ
7. MCQ (প্রশ্নোত্তর)
8. উপসংহার
9. অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
📘 জাতীয় আয় কী?
জাতীয় আয় হলো একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের মধ্যে উৎপাদিত সব পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য।
সহজভাবে বলতে গেলে, একটি দেশের অর্থনীতি কতটা আয় করছে, তা জাতীয় আয় দ্বারা বোঝা যায়।
👉 উদাহরণ: যদি একটি দেশে এক বছরে কৃষি, শিল্প এবং পরিষেবা খাতে মোট উৎপাদনের মূল্য ১০ লক্ষ টাকা হয়, তাহলে সেটাই হবে জাতীয় আয়।
🎯 জাতীয় আয় হিসাবের গুরুত্ব
জাতীয় আয় হিসাব একটি দেশের অর্থনৈতিক অবস্থার গুরুত্বপূর্ণ সূচক।
এর মাধ্যমে আমরা জানতে পারি:
* দেশের অর্থনৈতিক উন্নতির হার
* বিভিন্ন খাতের অবদান
* জনগণের গড় আয়
* নীতিনির্ধারণে সরকারের সহায়তা
👉 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ: জাতীয় আয় বেশি হলে অর্থনীতি শক্তিশালী বলে ধরা হয়।
📊 জাতীয় আয়ের প্রধান ধারণা
1. GDP (Gross Domestic Product)
একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সব পণ্য ও পরিষেবার মোট মূল্য।
👉 সহজ ভাষায়: দেশের ভিতরে যা উৎপাদিত হয়।
2. GNP (Gross National Product)
GDP + বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়
👉 অর্থাৎ, দেশের নাগরিকরা দেশ ও বিদেশ মিলিয়ে যা আয় করে।
3. NNP (Net National Product)
GNP – অবচয় (Depreciation)
👉 এটি প্রকৃত আয় বোঝায়, কারণ এতে সম্পদের ক্ষয় ধরা হয়।
🧮 জাতীয় আয় গণনার পদ্ধতি
জাতীয় আয় গণনার তিনটি প্রধান পদ্ধতি রয়েছে:
1. আয় পদ্ধতি (Income Method)
এই পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে অর্জিত সব আয়ের যোগফল হিসাব করা হয়।
👉 এতে অন্তর্ভুক্ত:
* মজুরি (Wages)
* সুদ (Interest)
* ভাড়া (Rent)
* লাভ (Profit)
2. ব্যয় পদ্ধতি (Expenditure Method)
এই পদ্ধতিতে মোট ব্যয়ের হিসাব করা হয়।
👉 সূত্র:
GDP = C + I + G + (X – M)
যেখানে,
* C = ভোগ ব্যয়
* I = বিনিয়োগ
* G = সরকারি ব্যয়
* X = রপ্তানি
* M = আমদানি
3. উৎপাদন পদ্ধতি (Production Method)
এই পদ্ধতিতে বিভিন্ন খাতে উৎপাদিত পণ্যের মোট মূল্য হিসাব করা হয়।
👉 খাতসমূহ:
* কৃষি
* শিল্প
* পরিষেবা
📌 গুরুত্বপূর্ণ সূত্রসমূহ
* GDP = C + I + G + (X – M)
* GNP = GDP + Net Factor Income from Abroad
* NNP = GNP – Depreciation
👉 পরীক্ষায় এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ।
📍 বাস্তব উদাহরণ
ধরা যাক:
* ভোগ (C) = 500 টাকা
* বিনিয়োগ (I) = 200 টাকা
* সরকারি ব্যয় (G) = 300 টাকা
* রপ্তানি (X) = 100 টাকা
* আমদানি (M) = 50 টাকা
👉 তাহলে,
GDP = 500 + 200 + 300 + (100 – 50)
= 1050 টাকা
❓ MCQ (প্রশ্নোত্তর)
### প্রশ্ন ১:
GDP কী বোঝায়?
A. দেশের নাগরিকদের আয়
B. দেশের ভিতরে উৎপাদন
C. বিদেশের আয়
D. করের পরিমাণ
✅ উত্তর: B
প্রশ্ন ২:
GNP = ?
A. GDP – Depreciation
B. GDP + Net Foreign Income
C. GDP + Tax
D. GDP – Subsidy
✅ উত্তর: B
প্রশ্ন ৩:
NNP কী নির্দেশ করে?
A. মোট আয়
B. প্রকৃত আয়
C. কর
D. বিনিয়োগ
✅ উত্তর: B
📝 উপসংহার
জাতীয় আয় হিসাব একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার অন্যতম প্রধান উপায়। এটি অর্থনীতির উন্নয়ন, পরিকল্পনা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
👉 পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. Stock চলরাশি বলতে কী বোঝো?
উঃএকটি নির্দিষ্ট সময়ে পরিমাপ করা হয় এমন অর্থনৈতিক চলরাশিকে Stock বলা হয়।
২. Flow চলরাশি কী?
উঃএকটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিমাপ করা হয় এমন অর্থনৈতিক চলরাশিকে Flow বলা হয়।
৩. মূলধন (Capital) কোন ধরনের চলরাশি?
উঃমূলধন একটি Stock চলরাশি।
৪. বিনিয়োগ (Investment) কোন ধরনের চলরাশি?
উঃবিনিয়োগ একটি Flow চলরাশি।
৫. সম্পদ (Wealth) কি Stock না Flow?
উঃসম্পদ একটি Stock চলরাশি।
৬. সঞ্চয় (Saving) কী ধরনের চলরাশি?
উঃসঞ্চয় একটি Flow চলরাশি।
৭. GDP-র পুরো নাম কী?
উঃGross Domestic Product.
৮. GNP-র পুরো নাম কী?
উঃGross National Product.
৯. NDP-র পুরো নাম কী?
উঃNet Domestic Product.
১০. NNP-র পুরো নাম কী?
উঃNet National Product.
১১. Transfer Payments বা হস্তান্তর পাওনা কী?
উঃউৎপাদনমূলক কাজে অংশগ্রহণ না করে যে অর্থ পাওয়া যায় তাকে হস্তান্তর পাওনা বলে।
১২. হস্তান্তর পাওনার একটি উদাহরণ দাও।
উঃবার্ধক্য ভাতা বা বেকার ভাতা।
৩. লটারি থেকে জেতা অর্থ কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, এটি জাতীয় আয়ে যুক্ত হয় না।
১৪. Closed Economy বা বদ্ধ অর্থনীতি কাকে বলে?
উঃযে অর্থনীতির সঙ্গে বহিবিশ্বের কোনো বাণিজ্যিক লেনদেন থাকে না তাকে বদ্ধ অর্থনীতি বলে।
১৫. Open Economy বা মুক্ত অর্থনীতি কাকে বলে?
উঃযে অর্থনীতির সঙ্গে বহিবিশ্বের আমদানি ও রপ্তানি বাণিজ্য চালু থাকে তাকে মুক্ত অর্থনীতি বলে।
১৬. অবচয় জনিত ব্যয় (Depreciation) কী?
উঃউৎপাদনের সময় মূলধনী যন্ত্রপাতির যে ক্ষয়ক্ষতি বা ক্ষয় হয় তার আর্থিক মূল্যই হলো অবচয়।
১৭. NDP কীভাবে পাওয়া যায়?
উঃGDP থেকে অবচয় জনিত ব্যয় বাদ দিলে NDP পাওয়া যায়।
১৮. NNP কীভাবে পাওয়া যায়?
উঃGNP থেকে অবচয় জনিত ব্যয় বাদ দিলে NNP পাওয়া যায়।
১৯. Market Price বা বাজার দাম বলতে কী বোঝো?
উঃবাজারে যে দামে পণ্য কেনাবেচা হয় তাকে বাজার দাম বলে।
২০. Factor Cost বা উপাদান ব্যয় কী?
উঃউৎপাদনের উপাদানগুলির (শ্রম, ভূমি, মূলধন) পিছনে যে খরচ হয় তাকে উপাদান ব্যয় বলে।
২১. পরোক্ষ কর (Indirect Tax) কী?
উঃসরকার দ্রব্য বা সেবার ওপর যে কর আরোপ করে তাকে পরোক্ষ কর বলে।
২২. ভর্তুকি (Subsidy) কী?
উঃসরকার উৎপাদনকারীকে যে আর্থিক সহায়তা প্রদান করে তাকে ভর্তুকি বলে।
২৩. নিট পরোক্ষ কর (Net Indirect Tax) কী?
উঃপরোক্ষ কর থেকে ভর্তুকি বাদ দিলে যা থাকে তাকে নিট পরোক্ষ কর বলে।
২৪. বাজার দাম থেকে উপাদান ব্যয়ে পৌঁছাতে কী বিয়োগ করতে হয়?
উঃনিট পরোক্ষ কর বিয়োগ করতে হয়।
২৫. উপাদান ব্যয়ের সাথে কী যোগ করলে বাজার দাম পাওয়া যায়?
উঃনিট পরোক্ষ কর যোগ করলে বাজার দাম পাওয়া যায়।
২৬. Real Income বা প্রকৃত আয় কী?
উঃস্থির মূল্যে বা নির্দিষ্ট বছরের দামের ভিত্তিতে পরিমাপ করা আয়কে প্রকৃত আয় বলে।
২৭. Nominal Income বা আর্থিক আয় কী?
উঃচলতি বছরের বাজার দামের ভিত্তিতে পরিমাপ করা আয়কে আর্থিক আয় বলে।
২৮. জাতীয় আয় পরিমাপের কয়টি পদ্ধতি প্রচলিত?
উঃতিনটি পদ্ধতি- উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি।
২৯. Product Method-এর অন্য নাম কী?
উঃInventory Method বা দ্রব্য পদ্ধতি।
৩০. Value Added Method বলতে কী বোঝো?
উঃউৎপাদনের প্রতিটি স্তরে যে পরিমাণ মূল্য সংযোজিত হয় তার যোগফল নির্ণয় করা।
৩১. দ্বৈত গণনা (Double Counting) কী?
উঃএকই দ্রব্যের মূল্য চূড়ান্ত এবং মধ্যবর্তী পণ্য হিসেবে একাধিকবার গণনা করা।
৩২. Income Method-এ জাতীয় আয় কীভাবে মাপা হয়?
উঃউৎপাদনের উপাদানসমূহের অর্জিত আয় (মজুরি+খাজনা+সুদ+মুনাফা) যোগ করে।
৩৩. Expenditure Method-এ কোন বিষয়গুলি যোগ করা হয়?
উঃভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি।
৩৪. ব্যক্তিগত আয় (Personal Income) কী?
উঃএকটি বছবে পরিবারবর্গ যে আয় প্রকৃতপক্ষে হাতে পায়।
৩৫. Personal Disposable Income বা ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কী?
উঃব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর বাদ দেওয়ার পর যে আয় ভোগ বা সঞ্চয়ের জন্য হাতে থাকে।
৩৬. মধ্যবর্তী পণ্য (Intermediate Goods) কী?
উঃযে পণ্যগুলি অন্য পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
৩৭. চূড়ান্ত পণ্য (Final Goods) কী?
উঃযে পণ্যগুলি সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয়।
৩৮. বিদেশে কর্মরত ভারতীয়দের আয় ভারতের কোন হিসাবে যুক্ত হয়?
উঃভারতের GNP-তে যুক্ত হয়।
৩৯. ভারতে কর্মরত বিদেশিদের আয় ভারতের কোন হিসাবে যুক্ত হয়?
উঃভারতের GDP-তে যুক্ত হয়।
৪০. নিট রপ্তানি (Net Export) বলতে কী বোঝায়?
উঃমোট রপ্তানি মূল্য থেকে মোট আমদানি মূল্যের বিয়োগফল।
৪১. GDP Deflator কী?
উঃআর্থিক GDP এবং প্রকৃত GDP-র অনুপাত।
৪২. জাতীয় আয়ে কি গৃহিণীর কাজের মূল্য যুক্ত হয়?
উঃনা, এটি যুক্ত হয় না কারণ এর বাজারমূল্য নির্ধারণ করা কঠিন।
৪৩. পুরানো গাড়ি কেনাবেচার টাকা কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, কারণ এটি নতুন উৎপাদন নয়।
৪৪. সরকারি কর্মচারীদের পেনশন কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃহ্যাঁ, যদি তা পূর্ববর্তী কাজের পারিশ্রমিক হিসেবে ধরা হয়।
৪৫. শেয়ার বা বন্ড কেনাবেচা কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, কারণ এতে কোনো নতুন পণ্য বা সেবা উৎপাদিত হয় না।
৪৬. NFIA-র পুরো নাম কী?
উঃNet Factor Income from Abroad.
৪৭. GDP-র সাথে কী যোগ করলে GNP পাওয়া যায়?
উঃনিট বিদেশাগত উপাদান আয় (NFIA) যোগ করলে।
৪৮. কখন GDP এবং GNP সমান হয়?
উঃযখন নিট বিদেশাগত উপাদান আয় বা NFIA শূন্য হয়।
৪৯. মাথাপিছু আয় কীভাবে বের করা হয়?
উঃমোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে।
৫০. অবচয়কে অন্য কোন নামে ডাকা হয়?
উঃস্থির মূলধনের ব্যবহার বা Consumption of Fixed Capital.
৫১. সরকারি অনুদান কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, এটি একটি হস্তান্তর পাওনা।
৫২. কালো টাকা কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, অবৈধ আয়ের কোনো হিসাব জাতীয় আয়ে থাকে না।
৫৩. ব্যক্তিগত প্রত্যক্ষ করের একটি উদাহরণ দাও।
উঃআয়কর (Income Tax) I
৫৪. কর্পোরেট কর কী?
উঃযৌথ মূলধনী কোম্পানি বা প্রতিষ্ঠানের লাভের ওপর সরকার যে কর বসায়।
৫৫. সামাজিক নিরাপত্তা অবদান কী?
উঃপ্রভিডেন্ট ফান্ড বা বিমার জন্য শ্রমিক বা মালিকের দেওয়া অর্থ।
৫৬. অবন্টিত মুনাফা কী?
উঃকোম্পানির লাভের যে অংশ অংশীদারদের মধ্যে ভাগ না করে সঞ্চিত রাখা হয়।
৫৭. ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বের করার সূত্রটি কী?
উঃব্যক্তিগত আয় ব্যক্তিগত প্রত্যক্ষ কর বিবিধ পাওনা।
৫৮. উপাদান ব্যয়ে নিট জাতীয় উৎপাদনকে কী বলা হয়?
উঃজাতীয় আয় (National Income) I
৫৯. স্বনিযুক্ত ব্যক্তিদের আয়কে কী বলা হয়?
উঃমিশ্র আয় বা Mixed Income.
৬০. আধা-প্রস্তুত দ্রব্য কী ধরনের পণ্য?
উঃমধ্যবর্তী পণ্য।
৬১. পাউরুটি তৈরির সময় ময়দা কী ধরনের পণ্য?
উঃমধ্যবর্তী পণ্য।
৬২. পরিবার কর্তৃক ব্যবহৃত পাউরুটি কী ধরনের পণ্য?
উঃচূড়ান্ত পণ্য।
৬৩. জাতীয় আয় পরিমাপের সময় বিদেশ থেকে আসা উপহার কি ধরা হয়?
উঃনা, এটি হস্তান্তর পাওনা।
৬৪. সরকারি ঋণপত্রের সুদ কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃনা, এটি জাতীয় আয়ে যুক্ত হয় না।
৬৫. পরোক্ষ করের একটি উদাহরণ দাও।
উঃGST বা পণ্য ও পরিষেবা কর।
৬৬. স্থির মূল্যে GDP-কে কী বলা হয়?
উঃপ্রকৃত GDPI
৬৭. চলতি মূল্যে GDP-কে কী বলা হয়?
উঃআর্থিক GDPI
৬৮. জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ (Circular Flow) কী?
উঃউৎপাদন, আয় এবং ব্যয়ের নিরবচ্ছিন্ন আবর্তনকে চক্রাকার প্রবাহ বলে।
৬৯. কেন জাতীয় আয় পরিমাপ করা হয়?
উঃঅর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান বোঝার জন্য।
৭০. কোন দেশ সর্বপ্রথম জাতীয় আয়ের হিসাব শুরু করে?
উঃইংল্যান্ড।
৭১. ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন?
উঃউদাদাভাই নওরোজি।
৭২. ভারতে বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?
উঃSNSO (National Statistical Office).
৭৩. CSO-র পুরো নাম কী?
উঃCentral Statistical Organisation.
৭৪. দ্বৈত গণনা এড়ানোর উপায় কী?
উঃমূল্য সংযোজন পদ্ধতি ব্যবহার করা অথবা শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যের মূল্য ধরা।
৭৫. মূলধনী লাভ (Capital Gain) কি জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়?
উঃনা, সম্পদের দাম বাড়লে যে লাভ হয় তা জাতীয় আয়ে আসে না।
৭৬. নিট পরোক্ষ কর যদি ঋণাত্মক হয় তবে কী ঘটে?
উঃউবাজার দাম উপাদান ব্যয়ের চেয়ে কম হয়।
৭৭. এনভায়রনমেন্টাল জিডিপি বা গ্রিন জিডিপি কী?
উঃপরিবেশের ক্ষয়ক্ষতি বাদ দিয়ে যে জিডিপি গণনা করা হয়।
৭৮. মজুরি ও বেতন কোন পদ্ধতির অন্তর্গত?
উঃআয় পদ্ধতি।
৭৯. ব্যক্তিগত ভোগ ব্যয় কোন পদ্ধতির অন্তর্গত?
উঃব্যয় পদ্ধতি।
৮০. মোট জাতীয় বিনিয়োগ বলতে কী বোঝো?
উঃএকটি বছরে অর্থনীতিতে মোট যে পরিমাণ মূলধনী দ্রব্য উৎপাদিত হয়।
৮১. নিট বিনিয়োগ কী?
উঃমোট বিনিয়োগ থেকে অবচয় বাদ দিলে যা থাকে।
৮২. জাতীয় আয় কি কল্যাণের সঠিক নির্দেশক?
উঃনা, কারণ এটি আয়ের বণ্টন বা পরিবেশের ক্ষতি দেখায় না।
৮৩. উপাদান আয় কত প্রকার?
উঃউচার প্রকার- খাজনা, মজুরি, সুদ ও মুনাফা।
৮৪. মুনাফার কয়টি অংশ থাকে?
উঃতিনটি- লভ্যাংশ, কর্পোরেট কর এবং অবন্টিত মুনাফা।
৮৫. উৎপাদন পদ্ধতিতে কোন খাতের অবদান ধরা হয়?
উঃপ্রাথমিক, গৌণ এবং সেবা- এই তিন খাতেরই।
৮৬. হস্তচালিত তাঁতের কাপড় উৎপাদন কোন খাতের অন্তর্গত?
উঃগৌণ খাত।
৮৭. ব্যাংকিং পরিষেবা কোন খাতের অন্তর্গত?
উঃসেবা খাত।
৮৮. খনি থেকে কয়লা উত্তোলন কোন খাতের অন্তর্গত?
উঃপ্রাথমিক খাত।
৮৯. অবচয় খরচ কেন ধরা হয়?
উঃমূলধনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য।
৯০. সরকারি বদান্যতা বা ত্রাণ কি জাতীয় আয়ে আসে?
উঃনা, এটি বিনিময়হীন অর্থ বা হস্তান্তর লেনদেন।
৯১. ইনভেন্টরি ইনভেস্টমেন্ট কী?
উঃঅবিক্রিত পণ্যের স্টক বা কাঁচামালের মজুদ বৃদ্ধি।
৯২. নিট রপ্তানি ঋণাত্মক হওয়ার অর্থ কী?
উঃআমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি।
৯৩. আয়ের চক্রাকার প্রবাহে দ্বিখাত মডেলের খাত দুটি কী কী?
উঃপরিবার ও উৎপাদনকারী প্রতিষ্ঠান।
৯৪. আয়ের চক্রাকার প্রবাহে ছিদ্র (Leakage) কী?
উঃআয় প্রবাহ থেকে সঞ্চয় বা করের মতো অর্থ বেরিয়ে যাওয়া।
৯৫. আয়ের চক্রাকার প্রবাহে অনুপ্রবেশ (Injection) কী?
উঃআয় প্রবাহে বিনিয়োগ বা সরকারি ব্যয়ের মতো অর্থ যুক্ত হওয়া।
৯৬. স্থির দাম বা Base Year কেন ব্যবহার করা হয়?
উঃমুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে প্রকৃত উৎপাদন বোঝার জন্য।
৯৭. ভারতের জাতীয় আয়ে কোন খাতের অবদান বর্তমানে সর্বাধিক?
উঃসেবা খাত।
৯৮. লভ্যাংশ (Dividend) কী?
উঃমুনাফার যে অংশ অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়।
৯৯. নিট উপাদান আয় ঋণাত্মক হতে পারে কি?
উঃহ্যাঁ, যদি দেশ থেকে বিদেশে চলে যাওয়া উপাদান আয় বেশি হয়।
১০০. চূড়ান্ত ভোগ ব্যয়ের দুটি অংশ কী কী?
উঃব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি ভোগ ব্যয়।
১০১. সরকারি ব্যয় (Government Expenditure) কী?
উঃসরকার প্রশাসনিক কাজ এবং জনকল্যাণের জন্য যে অর্থ ব্যয় করে।
১০২. নিট বিনিয়োগের সূত্রটি কী?
উঃনিট বিনিয়োগ = মোট বিনিয়োেগ – অবচয়।
১০৩. উৎপাদনের কয়টি উপাদান ও কী কী?
উঃচারটি- ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন।
১০৪. খাজনা কোন উপাদানের আয়?
উঃভূমির আয়।
১০৫. মজুরি কোন উপাদানের আয়?
উঃশ্রমের আয়।
১০৬. সুদ কোন উপাদানের আয়?
উঃমূলধনের আয়।
১০৭. মুনাফা কোন উপাদানের আয়?
উঃসংগঠনের আয়।
১০৮. ব্যক্তিগত কর বহির্ভূত আয় কী?
উঃজরিমানা বা ফি বাবদ সরকারি আয়।
১০৯. জাতীয় আয়ের বণ্টন বলতে কী বোঝায়?
উঃউৎপাদনের উপাদানগুলির মধ্যে আয়ের বিভাজন।
১১০. মুদ্রাস্ফীতি জাতীয় আয়ে কী প্রভাব ফেলে?
উঃ মুদ্রাস্ফীতির ফলে আর্থিক জাতীয় আয় বাড়ে কিন্তু প্রকৃত আয় একই থাকতে পারে।
১১১. অর্থনৈতিক প্রবৃদ্ধি (Economic Growth) কী?
উঃদীর্ঘ সময় ধরে দেশের প্রকৃত জাতীয় আয়ের নিরবচ্ছিন্ন বৃদ্ধি।
১১২. উৎপাদন পদ্ধতিতে আয়ের দ্বৈত গণনা কীভাবে এড়ানো যায়?
উঃশুধুমাত্র চূড়ান্ত পণ্যের মূল্য যোগ করে।
১১৩. গৃহস্থালির সঞ্চয় কী?
উঃপরিবারের হাতে থাকা ব্যয়যোগ্য আয়ের যে অংশ ভোগে ব্যয় হয় না।
১১৪. সরকারি ঘাটতি কী?
উঃযখন সরকারের আয় অপেক্ষা ব্যয় বেশি হয়।
১১৫. আমদানি (Import) কী?
উঃদেশের ভেতরে বিদেশ থেকে পণ্য বা সেবা নিয়ে আসা।
১১৬. রপ্তানি (Export) কী?
উঃদেশের উৎপাদিত পণ্য বা সেবা বিদেশে পাঠানো।
১১৭. অদৃশ্যমান লেনদেন কী?
উঃবিভিন্ন প্রকার পরিষেবার (যেমন ব্যাংকিং, বিমা) আমদানি ও রপ্তানি।
১১৮. দৃশ্যমান লেনদেন কী?
উঃভৌগোলিক সীমানা অতিক্রমকারী বাস্তব পণ্যের আমদানি ও রপ্তানি।
১১৯. হস্তান্তর পাওনা কেন জাতীয় আয়ে যুক্ত হয় না?
উঃকারণ এর বিনিময়ে কোনো নতুন পণ্য বা সেবা উৎপাদিত হয় না।
১২০. জাতীয় আয় পরিমাপের সীমাবদ্ধতা কী?
উঃএটি মুদ্রাস্ফীতি বা পরিবেশের ক্ষতির সঠিক চিত্র সব সময় দেয় না।
১২১. আয়ের চক্রাকার প্রবাহে তিনটি প্রধান খাত কী কী?
উঃপরিবার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সরকার।
১২২. উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ কী?
উঃউপাদানগুলি ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদন করা।
১২৩. উপাদান সেবার প্রবাহকে কী বলা হয়?
উঃ বাস্তব প্রবাহ (Real Flow)।
১২৪. অর্থের আদান-প্রদানকে কী বলা হয়?
উঃআর্থিক প্রবাহ (Money Flow)।
১২৫. ভারসাম্য জাতীয় আয় কী?
উঃযেখানে মোট চাহিদা এবং মোট জোগান সমান হয়।
১২৬. জাতীয় আয় গণনায় দালালি বা ব্রোকারেজ কি যুক্ত হয়?
উঃহ্যাঁ, কারণ এটি একটি সেবামূলক কাজ।
১২৭. উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ কি জাতীয় আয়ে আসে?
উঃনা, কারণ এটি বর্তমান সময়ের কোনো উৎপাদন নয়।
১২৮. পেনশন ও বেকার ভাতা কি একই ধরনের পাওনা?
উঃহ্যাঁ, এগুলি সবই হস্তান্তর পাওনা।
১২৯. পরোক্ষ কর বাড়লে বাজার দামের কী পরিবর্তন হয়?
উঃবাজার দাম বৃদ্ধি পায়।
১৩০. ভর্তুকি বাড়লে বাজার দামের কী পরিবর্তন হয়?
উঃবাজার দাম হ্রাস পায়।
১৩১. জাতীয় ঋণের সুদ কি জাতীয় আয়ে ধরা হয়?
উঃনা, এটি জাতীয় আয়ের অংশ নয়।
১৩২. স্থির মূলধন (Fixed Capital) কী?
উঃউৎপাদনের যন্ত্রপাতি বা কলকারখানা যা দীর্ঘস্থায়ী।
১৩৩. চলতি মূলধন (Working Capital) কী?
উঃকাঁচামাল বা নগদ টাকা যা উৎপাদনের সাথে সাথে শেষ হয়ে যায়।
১৩৪. ব্যক্তিগত আয় বের করার সময় কর্পোরেট কর কি করা হয়?
উঃজাতীয় আয় থেকে বিয়োগ করা হয়।
১৩৫. মাথাপিছু আয় বাড়লে কি জীবনযাত্রার মান অবশ্যই বাড়ে?
উঃনা, যদি আয়ের বৈষম্য অনেক বেশি থাকে।
১৩৬. জাতীয় সম্পদ এবং জাতীয় আয় কি এক?
উঃনা, সম্পদ হলো স্টক এবং আয় হলো ফ্লো।
১৩৭. উপাদান ব্যয়ে GDP এবং বাজারদামে GDP-র মধ্যে পার্থক্য কী?
উঃনিট পরোক্ষ কর।
১৩৮. সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কী?
উঃভারসাম্য অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগ সমান হয়।
১৩৯. অনুৎপাদনশীল ঋণ কী?
উঃযে ঋণের অর্থ ভোগের কাজে ব্যবহৃত হয়।
১৪০. উৎপাদনের একক হিসেবে পরিবারের ভূমিকা কী?
উঃপরিবার উৎপাদনের উপাদান সরবরাহ করে।
১৪১. বৈদেশিক বিনিয়োগ কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃহ্যাঁ, এটি পুঁজি গঠন ও উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে।
১৪২. মূল্য সংযোজন পদ্ধতির মূল ভিত্তি কী?
উঃবিক্রয় মূল্য – কাঁচামাল বা মধ্যবর্তী পণ্যের মূল্য।
১৪৩. সরকারি কর্মচারীদের বেতন কোন পদ্ধতির অন্তর্ভুক্ত?
উঃআয় পদ্ধতি।
১৪৪. মূলধনী দ্রব্য (Capital Goods) কী?
উঃযে দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে বারবার ব্যবহৃত হয়।
১৪৫. টেকসই উন্নয়ন (Sustainable Development) কী?
উঃপরিবেশ বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে উন্নয়ন।
১৪৬. স্বনিযুক্তদের আয়কে কেন মিশ্র আয় বলা হয়?
উঃকারণ এতে মজুরি, লাভ ও সুদের মিশ্রণ থাকে।
১৪৭. আর্থিক নীতি (Fiscal Policy) কী?
উঃসরকারের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি।
১৪৮. দ্রব্যমূল্য সূচক (Price Index) কী?
উঃদামের পরিবর্তন পরিমাপের যন্ত্র।
১৪৯. জাতীয় আয়ে কাঁচামালের মূল্য কেন ধরা হয় না?
উঃদ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য।
১৫০. অবচয়কে কেন ‘Replacement Investment’ বলা হয়?
উঃপুরনো যন্ত্রপাতি মেরামতের জন্য এই অর্থ ব্যয় হয় বলে।
১৫১. উপাদানের দাম বলতে কী বোঝো?
উঃউৎপাদনের উপাদানগুলির জন্য প্রদত্ত পারিশ্রমিক।
১৫২. পরোক্ষ কর ও ভর্তুকি সমান হলে কী হবে?
উঃবাজার দাম ও উপাদান ব্যয় সমান হবে।
১৫৩. ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিলে কী পাওয়া যায়?
উঃব্যয়যোগ্য আয়।
১৫৪. বদ্ধ অর্থনীতিতে (Closed Economy) নিট রপ্তানি কত?
উঃশূন্য।
১৫৫. মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের সমীকরণ কী?
উঃY = C + I + G + (X – M)
১৫৬. সমীকরণটিতে C কী নির্দেশ করে?
উঃব্যক্তিগত ভোগ ব্যয়।
১৫৭. সমীকরণটিতে I কী নির্দেশ করে?
উঃমোট বিনিয়োগ।
১৫৮. সমীকরণটিতে G কী নির্দেশ করে?
উঃসরকারি ব্যয়।
১৫৯. সমীকরণটিতে (X – M) কী নির্দেশ করে?
উঃনিট রপ্তানি।
১৬০. জাতীয় আয় পরিমাপের সময় স্টক বাজারের লাভ কি ধরা হয়?
উঃনা।
১৬১. বাড়ির মালিক নিজে বাড়িতে থাকলে তার আয় কি জাতীয় আয়ে আসে?
উঃহ্যাঁ, একে ‘Imputed Rent’ বা অনুমিত খাজনা বলা হয়।
১৬৪. জাতীয় আয় গণনার সময় অবিক্রিত পণ্যকে কী ধরা হয়?
উঃ বিনিয়োগ (Inventory Investment)।
১৬৫. আয়ের চক্রাকার প্রবাহে আর্থিক প্রতিষ্ঠানের কাজ কী?
উঃ সঞ্চয় গ্রহণ করা এবং বিনিয়োগের জন্য ঋণ দেওয়া।
১৬৬. অর্থনৈতিক কর্মকাণ্ড (Economic Activity) কী ?
উঃ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জিত হয় এবং উৎপাদন হয়।
১৬৭. অনার্থিক কর্মকাণ্ড (Non-economic Activity) কী?
উঃ যে কাজ সামাজিক বা মানসিক তৃপ্তির জন্য করা হয়, অর্থের জন্য নয়।
১৬৮. বিদেশের দূতাবাসের আয় কোথায় যুক্ত হয়?
উঃ সংশ্লিষ্ট দেশের GNP-তে।
১৬৯. এনভায়রনমেন্টাল জিডিপি কেন প্রয়োজন ?
উঃ পরিবেশের সঠিক অবস্থা বোঝার জন্য।
১৭০. মধ্যবর্তী পণ্যের ব্যবহারের হার বাড়লে GDP কি সরাসরি বাড়ে ?
উঃ না, চূড়ান্ত পণ্যের উৎপাদন বাড়লে তবেই বাড়ে।
১৭১. আয়ের প্রবাহ থেকে কর (Tax) সরিয়ে নিলে কী হয়?
উঃ এটি একটি ছিদ্র (Leakage) হিসেবে কাজ করে।
১৭২. সরকারি ভর্তুকি কেন দেওয়া হয়?
উঃ পণ্যের দাম কমাতে বা উৎপাদন উৎসাহিত করতে।
১৭৩. অবচয় ব্যয় কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে?
উঃ না, এটি মূলত প্রযুক্তি ও ব্যবহারের ওপর নির্ভর করে।
১৭৪. জাতীয় আয়ের হিসাব থেকে কি অবসরের আনন্দ বোঝা যায়?
উঃ না, এটি শুধুমাত্র আর্থিক উৎপাদন বোঝায়।
১৭৫. মূলধনী গঠন (Capital Formation) কী?
উঃ মূলধনী দ্রব্যের স্টকের বৃদ্ধি।
১৭৬. প্রকৃত GDP ও আর্থিক GDP-র মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য ?
উঃ প্ৰকৃত GDPI
১৭৭. জিডিপি ডিফ্লেক্টর ১-এর বেশি হওয়ার অর্থ কী?
উঃ দামের স্তর বৃদ্ধি পেয়েছে।
১৭৮. ভারতের জাতীয় আয়ে কৃষির অবদান কেন কমছে?
উঃ কারণ শিল্প ও সেবা খাতের দ্রুত উন্নতি ঘটছে।
১৭৯. উপাদান ব্যয়ে নিট দেশজ উৎপাদনকে কী বলা হয় ?
উঃ দেশজ আয় (Domestic Income)।
১৮০. নিট বিনিয়োগ শূন্য হওয়ার অর্থ কী?
উঃ মোট বিনিয়োগ এবং অবচয় সমান
১৮১. মূলধন ক্ষয় ভাতা বলতে কী বোঝো?
উঃ অবচয় (Depreciation)।
১৮২. সমবায় সমিতির লাভ কি জাতীয় আয়ে যুক্ত হয়?
উঃ হ্যাঁ।
১৮৩. সরকারি ঋণের ওপর সুদ কেন হস্তান্তর পাওনা ?
উঃ কারণ এই ঋণ সাধারণত অনুৎপাদনশীল কাজে ব্যবহৃত হয়।
১৮৪. জাতীয় আয়ের হিসাব কোন সময়ের জন্য করা হয়?
উঃ সাধারণত একটি আর্থিক বছরের (১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ) জন্য।
১৮৫. নিট উপাদান আয়ের উৎস কী?
উঃ বিদেশে কর্মরত দেশি নাগরিকদের আয় ও দেশে কর্মরত বিদেশিদের আয়ের পার্থক্য।
১৮৬. ব্যক্তিগত আয়ে কি অবণ্টিত মুনাফা যুক্ত থাকে?
উঃ না, এটি কোম্পানি রেখে দেয়।
১৮৭. জাতীয় আয় পরিমাণে গৃহিণীর কাজকে কেন ধরা হয় না?
উঃ কারণ এর কোনো নির্দিষ্ট বাজার দাম নেই।
১৮৮. ব্যক্তিগত আয় কি জাতীয় আয়ের চেয়ে বড় হতে পারে?
উঃ হ্যাঁ, যদি হস্তান্তর পাওনার পরিমাণ অনেক বেশি হয়।
১৮৯. উৎপাদন পদ্ধতিতে ‘মূল্য সংযোজন’ বের করার নিয়ম কী?
উঃ উৎপাদনের মূল্য – মধ্যবর্তী ভোগের মূল্য।
১৯০. আয়ের চক্রাকার প্রবাহে পরিবারের ভূমিকা কী?
উঃ তারা উপাদানের মালিক এবং ভোক্তা।
১৯১. আয়ের প্রবাহে সরকারি ব্যয়কে কী বলা হয়?
উঃ ইনজেকশন বা অনুপ্ৰবেশ।
১৯২. বিনিয়োগ ব্যয় কে করে?
উঃ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সরকার।
১৯৩. জাতীয় আয়ে ব্যবহৃত পুরনো যন্ত্রপাতির বিক্রয়মূল্য কি আসে?
উঃ না, এটি বর্তমান উৎপাদন নয়৷
১৯৪. GDP-র সীমাবদ্ধতা কী?
উঃ এটি সমাজের আয়ের বৈষম্য তুলে ধরে না ৷
১৯৫. মোট সঞ্চয় কীভাবে বের করা হয়?
উঃ মোট আয় – মোট ভোগ ব্যয়।
১৯৬. পরোক্ষ কর কি জাতীয় আয়ের অংশ?
উঃ এটি বাজার দামে অন্তর্ভুক্ত কিন্তু উপাদান ব্যয়ে নয়।
১৯৭. সরকারি খাতের অবদান কোন পদ্ধতিতে মাপা সহজ?
উঃ ব্যয় পদ্ধতিতে।
১৯৮. আয়ের চক্রাকার প্রবাহের ভারসাম্য শর্ত কী?
উঃ ছিদ্র (S+T+M) = অনুপ্রবেশ (I+G+X).
১৯৯. অর্থনৈতিক কল্যাণ (Economic Welfare) কী ?
উঃ জাতীয় আয়ের বৃদ্ধির ফলে মানুষের সুযোগ-সুবিধার উন্নতি।
২০০. নিট জাতীয় উৎপাদন (NNP) কেন গুরুত্বপূর্ণ?
উঃ এটি দেশের প্রকৃত উৎপাদন ক্ষমতা নির্দেশ করে।




